বিয়ের কর প্রত্যাহার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:৫২ এএম

বিয়ের ওপর আরোপিত ট্যাক্স বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের এমন কথা বলেন তিনি। পাশাপাশি একই দিনে এয়ার পিউরিফায়ারের ওপর আরোপিত করের সিদ্ধান্ত থেকেও সরে আসার ঘোষণা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এয়ার পিউরিফায়ার আমদানিতে ২৭ দশমিক ১০ শতাংশ কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমেছে পণ্যটি আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্কও (সিডি)। শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এনবিআর জানায়, এয়ার পিউরিফায়ারের আমদানিতে ৩ শতাংশ রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫ শতাংশ আগাম কর (এটি) প্রদান থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৩১ দশমিক ৫০ শতাংশে নেমেছে।

করভার কমানোর কারণ হিসেবে এনবিআর বলছে, বর্তমানে বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। এই বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতির পাশাপাশি অনেক বেশি আর্থিক ক্ষতিও হচ্ছে। সেই প্রেক্ষাপটে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আমদানিপর্যায়ে শুল্ককর কমানোর মাধ্যমে এয়ার পিউরিফায়ারের মতো কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে করশুল্ক কমানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত