বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, জরুরি অবতরণ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১০:১৬ এএম

বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। 

জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

অবতরণের পর বিমনটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কামরুল ইসলাম বলেন, ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত