মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম

রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে সরিয়ে দেওয়ার পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।

আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তারা কারওরান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন। সেখানে গিয়ে তারা দ্রুত মালয়েশিয়া যাওয়ার দাবি জানান।

এর আগে, সকাল ৯টায় প্রায় ১৫০ কর্মী কারওয়ান বাজার মোড়ের সার্ক ফোয়ারা চত্বরের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে কারওয়ান বাজার থেকে পান্থপথ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তবে পুলিশ সকাল ১১টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধে অংশগ্রহণকারীদের সরিয়ে দেয়। তারপর যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। এরপর দুপুর ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। 

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে গত বছরের ৩১ মে'র মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের বেধে দেওয়া নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এখন তাদের কাজে যোগদানের নিশ্চয়তা মেলেনি।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন। 

এদিকে বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি জানিয়েছে। সেগুলো হলো- যেসব কর্মী নির্ধারিত সময়ে যেতে পারেননি, তাদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর দিন-তারিখ নির্ধারণ করতে হবে; যাদের ই-ভিসা হয়েছে কিন্তু ম্যানপাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়নি, এবং যাদের সব প্রক্রিয়া শেষ হয়েছে, তাদের সবাইকে মালয়েশিয়া পাঠাতে হবে; ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে আটকে থাকা সকল কর্মীকে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করতে হবে। 

প্রবাসী কর্মীদের কল্যাণে একটি রেমিট্যান্স ফাউন্ডেশন গঠন করার দাবিও জানিয়েছেন তারা। 

এছাড়া, সরকার কর্তৃক আটকে থাকা কর্মীদের পাঠানোর সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। রিশ চূড়ান্ত হলে আমরা আমাদের মতামত দেবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত