বাঁশখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম

চট্টগ্রামের বাঁশখালীতে আবদু শুক্কুর (৩৬) নামে পৌর যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানা পু‌লি‌শের এস আই (‌সে‌কেন্ড অ‌ফিসার)কামরুল হাসান কায়‌কোবাদ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের বিশেষ অভিযানে বাঁশখালী পৌর এলাকায় অভিযানে হামলা ও নাশকতার অভিযোগে পৌর যুবলীগ নেতা আবদু শুক্কুরকে (৩৬) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। 

অপরদিকে আরেক অভিযানে খানখানাবাদ ইউ‌নিয়ন রায়ছটা এলাকার একটি পরিত্যক্ত লোহার ব্রিজের পুরাতন পাঠাতন চুরির ঘটনায় পুকুরিয়া চাঁনপুর বাজার এলাকা হতে আন্তঃজেলা চোর চক্রের সদস্য আনোয়ার কবিরকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। তাছাডা পুলিশের চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত