বিএনপি তার লক্ষ্যে পৌঁছাবেই: মজনু

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, সকল চক্রান্ত মোকাবেলা করে বিএনপি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবেই। বিএনপির জয়যাত্রা ব্যাহত করতে যারা ষড়যন্ত্রে লিপ্ত দেশের দেশপ্রেমিক জনগণ তাদের দাঁতভাঙা জবাব দেবে।

আজ বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আয়োজিত কর্মীসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, বিএনপির জন্ম এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং উৎপাদন ও উন্নয়নের জন্য। বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে বিএনপির শিকড়। দেড় যুগের লুটেরা খুনি, মামলাবাজ, ধর্ষক, নোংরা রাজনীতির পৃষ্ঠপোষকতাকারী দলটির নেতাকর্মীদের রাজনৈতিক ও সামাজিকভাবে বয়কট করতে হবে।

নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, ডেমরা, যাত্রাবাড়ী, কোতোয়ালির সদস্যরা উপস্থিত ছিলেন। রমনা থানার কর্মীসভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় তানভীর আহমেদ রবিন বলেন, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। যার ফলে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে। গণতন্ত্রকে চলমান রাখতে অবিলম্বে নির্বাচন প্রয়োজন।

কর্মীসভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, হাজী মনির হোসেন, সাইদুর রহমান মিন্টু, মজিবুর রহমান মজুসহ মহানগর নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত