দুর্নীতির অভিযোগ

জি কে শামীম ও তার মায়ের মামলার রায় ৩০ জানুয়ারি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ এএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঠিকাদার জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রায়ের তারিখ পিছিয়ে ৩০ জানুয়ারি ধার্য করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম নতুন দিন নির্ধারণ করে। গতকাল মামলাটির রায়ের জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী মামলাটি রায় থেকে উত্তোলন করে পুনরায় যুক্তি-তর্ক উপস্থাপনের আবেদন করেন।

আদালত আবেদন মঞ্জুর করে, যুক্তি-তর্ক শুনে রায়ের নতুন এ তারিখ ধার্য করে। ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন ২০১৯ সালের ২১ অক্টোবর জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত