পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জামিনের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে একে একে বের হয়ে আসছেন বিডিআর সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিপুর কারাগার থেকে একে একে বেরিয়ে আসতে দেখা যায় সাবেক বিডিআর সদস্যদের। এ সময় কারাফটকের সামনে অপেক্ষমাণ স্বজনদের চোখেমুখে উচ্ছ্বাস। মিষ্টিমুখ করান বেরিয়ে আসা সাবেক বিডিআর সদ্যদের।
এদিন বন্দিদের মুক্তির খবরে কারাফটকে ভিড় করেন স্বজনেরা। কারাগারের বিডিআর সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিতে দেখা গেছে পরিবারের সদস্যদের। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা তাদের হারানো চাকরি ফিরে পাওয়া এবং পুনর্বাসনে সরকারি সহযোগিতা কামনা করেছেন।
কারাসূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৩, কাশিমপুর-১ থেকে ২৭, কাশিমপুর-২ থেকে ৯৫ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৫ জনসহ মোট ১৭৮ জনকে মুক্তি দেওয়া হচ্ছে।
হাতিয়ায় ১৩ দোকানে অগ্নিকাণ্ড, অক্ষত নেই কিছুই 