ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দর শেবাগ ও তার স্ত্রী আরতি আহলাওয়াতের ২১ বছরের দাম্পত্যজীবনে কি আসছে ভাঙন? সম্প্রতি এমন গুঞ্জনই উঠেছে ভারতীয় সংবাদমাধ্যমে। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, এখনই বিচ্ছেদের পথে হাঁটছেন এই দম্পতি।
শেবাগ এবং আরতির মধ্যে সম্পর্কের টানাপোড়েনের শুরু ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করার পর থেকেই। পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরে আলাদা থাকছেন তারা। ২০০৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শেবাগ এবং আরতি।
দীপাবলি উপলক্ষে শেবাগ তার মা এবং সন্তানদের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে, তবে স্ত্রীর কোনো ছবি পোস্ট করেননি। সেই সময়েই ভক্তরা সন্দেহ করেন যে কিছু একটা ঘটেছে। তবে, কেউই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, যার ফলে গুঞ্জন শুধু বাড়েছে।
দিল্লির মেয়ে আরতি কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন এবং বর্তমানে চারটি প্রতিষ্ঠানের পরিচালক। শেবাগের সঙ্গে তার সম্পর্কের শুরু প্রেমের মাধ্যমে, যা ২০০৪ সালে অরুণ জেটলির বাসায় অনুষ্ঠিত বিয়েতে পরিণত হয়।
শেবাগ ভারতের হয়ে ১০৪টি টেস্ট, ২৫১টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ভারতের অ্যান্টি ডোপিং আপিল প্যানেলের সদস্য হিসেবে কাজ করছেন।
এই দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে, তবে এখন পর্যন্ত কেউই বিবাহ বিচ্ছেদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
