৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন খুলনা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক ও ৮ মামলার আসামি কাজী ইয়াসির আরাফাত হোয়াইট। তবে শেষ রক্ষা হয়নি, গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়েছেন তিনি।
শুক্রবার ফরিদপুর সদরের চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কাজী ইয়াসির খুলনা নগরীর খালিশপুর হাউজিং এস্টেট এলাকার কাজী খেলাফত হোসেনের ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে যুবলীগ নেতা কাজী ইয়াসির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ইয়াসিরের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাঙচুরসহ ৮টি মামলা রয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মিথুন ও রাসেল বহিষ্কার 