জার্মান জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আরেক দফা চুক্তির মেয়াদ বাড়ালেন ইউলিয়ান নাগেলসমান। ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দলটির ডাগআউটে থাকবেন এই জার্মান কোচ।
নাগেলসমানের কোচিংয়ে ঘরের মাঠে ২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় জার্মানি। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
চুক্তির মেয়াদ বাড়ানোর কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)।
নাগেলসমান বলেন, '২০২৩ সালের সেপ্টেম্বরে যখন (জার্মান দলের কোচ হয়ে) আসি, তখন কল্পনাও করতে পারিনি যে, ঘরের মাঠে (২০২৪) ইউরো ব্যর্থতার পর আমি জাতীয় দলের কোচ থাকব। একসঙ্গে আমাদের যাত্রা সঠিক পথে আছে। আমরা একসঙ্গে শিরোপা জিততে চাই।'
গ্র্যান্ড স্ল্যাম জেতার চেষ্টা চালিয়েই যাবেন জকোভিচ