খুলনায় অর্ণব শীল (২৮) নামে এক ছাত্রকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অর্ণব শীল খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এমবিএর ছাত্র। তিনি নগরীর বানরগাতী ইসলাম কমিশনারের মোড়ের চিত্ত রঞ্জন শীলের ছেলে।
অর্ণব শীলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবীব। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অর্ণব শীলের লাশ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সোয়া ৯টার দিকে শেখপাড়া তেঁতুলতলা মোড়ে একটি মোটরসাইকেলে হেলান দিয়ে অর্ণব শীল চা পান করছিল। এ সময় ১৫/১৫ টি মোটরসাইকেলে সশস্ত্র যুবকরা এসে প্রথমে তাকে গুলি করে। এতে অর্ণব রাস্তায় লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে ফেলে রেখে যায়।
আশঙ্কাজনক অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নিহত অর্ণব শীলের লাশ খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। শুনেছি তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত বলা সম্ভব নয়। ঘটনাস্থল পরিদর্শনসহ সব কিছুর খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।
ববিতে ছাত্রলীগ কর্মীকে দরজা ভেঙে নিয়ে গেল সহপাঠীরা
ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান