মক্কার হেরা কালচারালে কোরআন মিউজিয়াম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ এএম

মক্কার ঐতিহাসিক হেরা পর্বতের পাদদেশে অবস্থিত হেরা কালচারাল ডিস্ট্রিক্ট। সম্প্রতি এখানে উদ্বোধন করা হয়েছে হলি কোরআন মিউজিয়াম তথা পবিত্র কোরআন জাদুঘর। হেরা কালচারাল ডিস্ট্রিক্ট প্রকল্পের অংশ হিসেবে এই জাদুঘরটি গড়ে তোলা হয়েছে, যা ইসলামের প্রথম যুগ এবং কোরআনের ঐতিহাসিক গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। হেরা পর্বত সেই পবিত্রতম স্থান যেখানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর আল্লাহতায়ালা সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল করেন।

মক্কায় এটি প্রথম কোরআন কেন্দ্রিক জাদুঘর। এখানে ইসলামের বিভিন্ন যুগের কোরআনের বিরল পান্ডুলিপি সংগ্রহ করে রাখা হয়েছে। জাদুঘরটির প্রদর্শনীতে কোরআনের গভীর প্রভাব এবং এটি কীভাবে ইসলামি সভ্যতার বিকাশে ভূমিকা রেখেছে, তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সেসবের প্রতি বাস্তব অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।

পবিত্র কোরআনের সংরক্ষণে মুসলিম বিশ্ব যে সতর্কতা ও যতœশীলতা প্রদর্শন করেছে, তার প্রমাণ হিসেবে এখানে প্রদর্শন করা হয়েছে ঐতিহাসিক পা-ুলিপি, প্রাচীন চিত্রকর্ম এবং নানান গবেষণালব্ধ তথ্য। এটি কোরআনের চিরন্তন গুরুত্ব এবং এর সংরক্ষণে মুসলিমদের অবদানকে তুলে ধরে। জাদুঘরটি হেরা কালচারাল ডিস্ট্রিক্ট প্রকল্পের অন্তর্গত, যা কেবল একটি জাদুঘর নয়; বরং এটি বছরব্যাপী চলমান একটি দর্শনীয় স্থান। এই প্রকল্পটি পবিত্র কাবা শরিফের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত, যা মক্কা এবং তায়েফকে সংযুক্তকারী কিং ফয়সাল সড়কের পাশে অবস্থিত। এটি ধর্মপ্রাণ মুসলমান এবং পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে।

এই প্রকল্পটি পরিচালনা করছে মক্কা শহর ও পবিত্র স্থান বিষয়ক রয়্যাল কমিশন এবং মক্কা অঞ্চলের প্রিন্সিপ্যালিটির যৌথ সহযোগিতায়। এটি মুসলিম ঐতিহ্য ও সভ্যতার প্রতি বিশ্বব্যাপী আগ্রহী মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

পবিত্র কোরআন জাদুঘর শুধু একটি প্রদর্শনী স্থান নয়; এটি ইসলামের ঐতিহাসিক, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্বকে পুনরুজ্জীবিত করার একটি কেন্দ্র। এটি মুসলিম উম্মাহর গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি অসাধারণ প্রয়াস।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত