পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছেন নোমান আলী। দেশটির প্রথম স্পিনার হিসেবে টেস্ট ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছেন। উইন্ডিজের বিপক্ষে মুলতানে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই এই কীর্তি গড়েন তিনি।
নোমান আলী একে একে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন। তিনি প্রথমে জাস্টিন গ্রিভস, এরপর তেভিন ইমলাচ এবং শেষ পর্যন্ত কেভিন সিংক্লেয়ারের উইকেট নেন। তার এই অবিস্মরণীয় পারফরম্যান্স পাকিস্তানকে ম্যাচে এগিয়ে রাখে এবং তাকে পাকিস্তানি ক্রিকেটের ইতিহাসে চিরকাল স্মরণীয় করে তোলে।
নোমান আলী এই কৃতিত্ব অর্জনের পর পাকিস্তানের অন্যতম সেরা স্পিনার হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার হ্যাটট্রিক পাকিস্তানের টেস্ট ক্রিকেট ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করেছে, কারণ তিনিই যে প্রথম পাকিস্তানি স্পিনার যিনি হ্যাটট্রিক করেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করেছে উইন্ডিজ। নোমান নিয়েছেন ৪ উইকেট। এছাড়া সাজিদ খানের ঝুলিতে গেছে আরও ২ উইকেট।
টেস্টে পাকিস্তানি বোলারদের হ্যাটট্রিক
বোলার প্রতিপক্ষ সাল ভেন্যু
ওয়াসিম আকরাম শ্রীলঙ্কা ১৯৯৯ লাহোর
ওয়াসিম আকরাম শ্রীলঙ্কা ১৯৯৯ ঢাকা
আব্দুল রাজ্জাক শ্রীলঙ্কা ২০০০ গলে
মোহাম্মদ সামি শ্রীলঙ্কা ২০০২ লাহোর
নাসিম শাহ বাংলাদেশ ২০২০ রাওয়ালপিন্ডি
নোমান আলি উন্ডিজ ২০২৫ মুলতান
আম্পায়ারদের বেতন কাঠামোয় আনার পরিকল্পনায় বিসিবির