দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন শিরোপজয়ী বিশ্বের নাম্বার ওয়ান আরিনা সাবালেংকাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের শিরোপা জিতেছেন ১৯তম বাছাই যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। ৩ সপ্তাহ পর ৩০ এ পা দিতে যাওয়া কিসের এটিই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বয়সী নারী হিসেবে কোনো মেজর শিরোপা জিতলেন কিস।
২০১৭ সালে ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন কিস। ওইবার স্লোয়ান স্টিফেনসের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন ভেঙেছিল তার। এবার আর তা হতে দেননি। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই দাপট দেখান। দর্শকদের চমকে দিয়ে প্রথম সেট জিতে নেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেট ৬-২ গেমে জিতে ম্যাচে ফেরেন সাবালেংকা। কিন্তু শেষ সেটটি ৭-৫ গেমে জিতে নিয়ে শিরোপা উল্লাসে মাতেন কিস।
সেমিফাইনালে দ্বিতীয় বাছাই ইগা সোয়ানতেককে হারিয়েও তাক লাগিয়েছিলেন কিস। ২০০৫ আসরে সেরেনা উইলিয়ামসের পর অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ দুইজনকে হারানোর কীর্তি গড়লেন কিস। এই কীর্তি সবশেষ গড়েছিলেন ২০০৯ ফ্রেঞ্চ ওপেনে সভেতলেনা কুজনেতসোভা।
বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও নেই বাংলাদেশের কেউ
ঘরের মাঠে জেতাটাই টেস্ট ক্রিকেটের নিয়ম: আকিব জাভেদ