ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ২০০ ফিলিস্তিনি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ পিএম

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শনিবার চার ইসরায়েলি নারী জিম্মির বিনিময়ে দুই শ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। ফিলিস্তিনি সূত্র এএফপিকে এতথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, ২০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে চার ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়া হবে, যার মধ্যে ১২০ জন ইসরায়েলের কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

এএফপি জানায়, জিম্মিদের হস্তান্তরের জন্য গাজা স্কয়ারে চারটি রেডক্রসের গাড়ি পৌঁছেছে।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত রবিবার (১৯ জানুয়ারি) গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে ১৫ মাসের এ যুদ্ধের আপাত অবসান ঘটেছে। এরপর আজ দ্বিতীয় দফায় ফিলিস্তিনি ও ইসরায়েলিরা মুক্তি পেলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত