ইপসউইচকে লিভারপুল দিল ৪ গোল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:০৮ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে ম্যানচেস্টার সিটির সঙ্গে ৬ গোল হজম করেছিল ইপসউইচ টাউন। আজ শনিবার অ্যানফিল্ডে লিভারপুল তাদের দিল ৪ গোল। লিভারপুল ৪-১ গোলে হারিয়েছে ইপসউইচকে।

অলরেডদের হয়ে জালের দেখা পান কোডি গাকপো, মোহামেদ সালাহ ও দমিনিক সোবোসলাই। গাকপো করেন জোড়া গোল।ম্যাচের শেষ দিকে (৯০ মিনিট) ইপসউইচের হয়ে একটি গোল শোধ দেন জ্যাকব গ্রেভস।

২২ ম্যাচ শেষে ৫৩ পয়েন্টে শীর্ষেই আছে লিভারপুল।

আরেক ম্যাচে উলভারহ‍্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়ে লিগে জয়ে ফিরেছে আর্সেনাল। ম্যাচের ৭৪ মিনিটে গোল করেন রিকার্দো কালাফিওরি। তার আগে ৭০ মিনিটে উলভের এক খেলোয়াড় এবং ৪৩ মিনিটে আর্সেনালের এক খেলোয়াড় দেখেন লাল কার্ড।

২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে আর্সেনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত