অধস্তন আদালত

সাক্ষ্য-জেরার অনুলিপি পাঠানোর নির্দেশনা প্রতিপালনের নির্দেশ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম

অধস্তন আদালত থেকে সুপ্রিম কোর্টে পাঠানো মূল নথির (এলসিআর) সঙ্গে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) অস্পষ্ট হাতের লেখা সংবলিত কাগজাদির টাইপকপি সত্যায়িত করে প্রেরণের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত অধস্তন আদালতের উদ্দেশ্যে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে ২০০৩ সালের ২০ জুলাই, ২০২০ সালের ১ ডিসেম্বর ও ২০২২ সালের ৭ সেপ্টেম্বর পৃথক বিজ্ঞপ্তিতে অধস্তন আদালত হতে প্রেরিত মূল নথির (এলসিআর) সঙ্গে সাক্ষীর সাক্ষ্য (জবানবন্দি ও জেরা) ও অস্পষ্ট হাতের লেখা সংবলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপকপি সত্যায়িত করে প্রেরণ করার নির্দেশনা গুরুত্ব সহকারে যথাযথভাবে প্রতিপালন সংবলিত বিজ্ঞপ্তি উল্লেখ করে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বর্ণিত বিজ্ঞপ্তি মূলে প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না। ফলে অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে প্রেরিত মূল নথির সাক্ষীর সাক্ষ্য ও অস্পষ্ট হাতের লেখা সংবলিত সংশ্লিষ্ট কাগজাদি অনেক সময় পাঠোদ্ধার করা সম্ভব না হওয়ায় সঠিকভাবে পেপারবুক তৈরিতে বিলম্বসহ আদালতে মামলা শুনানিকালে বিঘœ সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় অধস্তন আদালত থেকে প্রেরিত মূল নথির সঙ্গে সাক্ষীর সাক্ষ্য ও অস্পষ্ট হাতের লেখা সংবলিত সংশ্লিষ্ট কাগজাদির টাইপ কপি সত্যায়িত করে প্রেরণের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় নির্দেশ প্রদান করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত