মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী সাবরিনা রহমান শাম্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ভোর সাড়ে ৪টায় জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শাম্মী সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি পুরান ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন।
ওসি মো. সাইফুল ইসলাম বলেন, শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। তিনি সেখানে একটি রুমে একাই থাকতেন। পাশের রুমে অন্য ছাত্রীরা থাকতেন। আজ ভোর সাড়ে ৪টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো. তাজাম্মুল হক বলেন, ‘খবর পেয়ে আমরা থানায় এসেছি। তেমন কিছু জানা যায়নি, কিন্তু প্রাথমিকভাবে জানা যায় মেয়েটির বুয়েটের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলের সঙ্গে কোনো কারণে সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মেয়েটির বাড়ি যশোর। লাশ সূত্রাপুর থানা থেকে মির্ডফোড হাসপাতালে নেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে তার বাড়ির কেউ মামলা করতে রাজি নয়।’
একনজরে আজকের দেশ রূপান্তর (২৬ জানুয়ারি)
টিভিতে আজ যেসব খেলা