‘আয়নাবাজি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি’। সর্বশেষ শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে। এবার বনলতা সেনের অপেক্ষায় প্রহর গুনছেন নাবিলা। এটি নির্মাণ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।
নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন, সবাই জানে আমি খুব বেশি কাজ করি না। আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে, এখনো তাই। তবে এর মধ্যে একটি সিনেমার কাজ শেষ করেছি আমি। সিনেমার নাম ‘বনলতা সেন’। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। আমার খুব পছন্দের একটি কাজ। তিনি আরও বলেন, আমি যতটা জানি, চলতি বছরের প্রথমভাগে মুক্তি পাবে সিনেমাটি। তাই বনলতা সেনের অপেক্ষায় আছি। সিনেমার শুটিং শেষ হয়েছে।
সিনেমায় কম কাজ করার কারণ জানতে চাইলে অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের শুরু থেকে বেশ বাচবিচার করে সিনেমার কাজে হাত দিয়েছি। ক্যারিয়ারে তৃতীয় সিনেমা ‘বনলতা সেন’-এর গল্প অসাধারণ। দর্শক এই সময়ে যে ধরনের গল্প পছন্দ করে, এটি তেমনই। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের নির্মাণ অসাধারণ। বেশ যত্ন নিয়ে কাজটি শেষ করেছেন তিনি। আমার অভিনীত চরিত্রটি নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি চাই দর্শক পর্দায় কাজটি দেখুক।
‘বনলতা সেন’ সিনেমার জন্য কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে কি না, সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যেকোনো কাজই চ্যালেঞ্জ নিয়ে করতে ভালো লাগে। ‘বনলতা সেন’ সিনেমার কাজে অনেক কষ্ট স্বীকার করেছি। শরীরের ওজনও কমাতে হয়েছে। যার কারণে অনেক কাজ থেকে বিরত থেকেছি। দর্শক যদি সিনেমাটি গ্রহণ করে, তাহলেই আমার কষ্ট সার্থক হবে।
কার বিপরীতে কাজ করতে ভালো লাগে জানতে চাইলে নাবিলা বলেন, আমি আমার কো-অ্যাক্টর কখনো সিলেক্ট করি না। আমি সিলেক্ট করি একটা ভালো গল্প, একটা ভালো টিম। যেকোনো ভালো অ্যাক্টরের সঙ্গে আমি কাজ করতে চাই।
আগের মতো উপস্থাপনায় এখন দেখা যায় না নাবিলাকে। সে প্রসঙ্গে তিনি বলেন, রিসেন্ট সময়েই দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। সেগুলো যাচ্ছে টিভি চ্যানেলে। দুঃখের বিষয়, এখন ইন্টারেস্টিং নন-ফিকশনাল কিছু হচ্ছে না আমার মতে। যার কারণে দর্শক এখন টেলিভিশন কম দেখছে। এটা একটা খারাপ লাগার বিষয়। এ কারণেই আমাকে উপস্থাপনায় এখন
বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়: আসিফ নজরুল
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি