শাহ আমানত বিমানবন্দরে মোবাইল ফোনের চালান জব্দ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে প্রায় ১৮ লাখ ৩০ হাজার টাকার মোবাইল ফোনের চালান আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থা।

আজ রবিবার সকাল ১০টার দিকে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় যাত্রীবিহীন একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার করা ফোনগুলোর মধ্যে স্যামসাং ব্র্যান্ডের ৪৯টি স্মার্টফোন ও নকিয়া ব্র্যান্ডের ৪৬টি বাটন ফোন রয়েছে। এসব ফোনের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত