পতিত স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কসাই (বুচার অব বাংলাদেশ) বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের ছোট ছোট বাচ্চা, শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, রিকশাওলাকে নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম কসাই তিনি। কামাল বাংলাদেশের কসাই (বুচার অব বাংলাদেশ)। যে সব মিডিয়া তার নিউজ করে তাকে কাভারেজ দিচ্ছে, তাদের মানটা বোঝা যায়।
ভারতের একটি মিডিয়ায় কামালের দেওয়া এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে প্রেস সচিব এমন মন্তব্য করেন। মিডিয়ায় তার সাক্ষাৎকার প্রচারকে বড় রকমের আন্তর্জাতিক প্রোপাগান্ডা ক্যাম্পেইন বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, পৃথিবীর কেউ কোনো কসাইকে প্লাটফর্ম (মিডিয়া কাভারেজ) দেয় না।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ২১ থেকে ২৪ জানুয়ারি দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। গতকাল তিনি দেশে ফিরেছেন।
রোহিঙ্গা সহায়তা অব্যাহত থাকবে, ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার