মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিসলেনে মুন্সীগঞ্জর শ্রীনগর উপজলার ষোলঘর বাস স্টেশন সংলগ্ন  ফুটওভারব্রিজের নিচে মোটরসাইকল দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বীষ্ম সরকার (৪০) উপজেলার শ্রীনগর ইউনিয়নে পশ্চিম হরপাড়া গ্রামের হরিপদ সরকারের ছেলে।

স্থানীয়রা জানায়, ষোলঘর বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজের নিচে সার্ভিস লাইনে ঢাকা গামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্র উ- ১২৩৭৯৭) শ্রীনগরগামী মোটরসাইকেলকে সজারে ধাক্কা দেয়। এ সময় চালক ও আরহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহতের পরিবাররা জানান, তারা খবর পেয়ে হাসপাতালে যায়। কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে বীষ্ম সরকার মৃত্যুর হয়।

হাঁসাড়া হাইওয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, কাভার্ডভ্যানটি আমারা আটক করেছি। একজনের মৃত্যু হয়েছে জানতে পেরেছি । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত