নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে যেন কোনো কমতি রাখেন না এই তারকা। বহুবার এমন অনেক পদক্ষেপ নিয়েছেন, যা অভিনয়কে আরও অনেক বাস্তব করে তুলেছে। তার অভিনয়ে মুগ্ধ হন সিনেমা প্রেমীরাও। এদিকে মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন ছবি ‘স্কাই ফোর্স’। তবে ছবিটি নিষিদ্ধ করেছে চারটি দেশ। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ওমানে ‘স্কাই ফোর্স’ দেখা যাবে না।

সংবাদ প্রকাশের পর অনেকের দাবি, ‘স্কাই ফোর্স’ নাকি ভারত-পাকিস্তানের দ্বন্দ্বকে আবারও হাতিয়ার বানিয়েছে। সেই কারণেই এই নিষেধাজ্ঞা। এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের স্বাধীনতার সময় থেকে দুই দেশের মধ্যে বিপক্ষতা চলছে। সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়–ক তা চাইছে না ওই অঞ্চলের দেশগুলো। সিনেমা দেখানো সমীচীন মনে করছে না তারা। এমনই জানিয়েছেন ছবির সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

যদিও একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে ‘স্কাই ফোর্স’ নিষিদ্ধকরণ নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে। সিনেসমালোচক এবং সিনেবিশেষজ্ঞরা ছবি দেখে পাল্টা প্রশ্ন তুলেছেন।

তাদের দাবি, ‘স্কাই ফোর্স’-এ নিষিদ্ধ করার মতো উগ্র জাতীয়তাবাদ কোনো কিছু দেখানো হয়নি। সাম্প্রতিক কোনো হিন্দি ছবিতেই এ ধরনের কোনো বার্তা বা দৃশ্য উঠে আসেনি। ফলে পশ্চিম এশিয়ায় এই নিষেধাজ্ঞা বিরাট বিস্ময়কর হয়ে উঠেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত