বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্স দলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। এনওসি জটিলতায় বিগ ব্যাশে আর খেলা হয়নি তার। তবে রিশাদকে দলে টানা হোবার্ট হ্যারিকেন্স এবার শিরোপা জিতেছে।
বিগ ব্যাশের ১৪তম আসরের ফাইনালে আজ হোবার্ট হারিয়েছে সিডনি থান্ডারকে। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮২ রান তোলে সিনডি থান্ডার। জবাব দিতে নেমে মিচেল ওয়েনের ৩৯ বলে বিধ্বংসী সেঞ্চুরিতে ৩৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পেয়েছে হোবার্ট হ্যারিকেন্স।
এর আগে ২০১৩-১৪ এবং ২০১৭-১৮ মৌসুমে দুই বার ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি হোবার্টের। এবার তৃতীয় দফায় ঘরের মাঠেই আক্ষেপ ঘুছল ফ্র্যাঞ্চাইজিটির।
দল শিরোপা জেতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হোবার্ট হ্যারিকেন্সকে অভিনন্দন জানিয়েছেন রিশাদ। সুযোগ পেয়ে খেলতে না পারলেও হোবার্টের স্কোয়াড লিস্টে দেখা যেত রিশাদের নাম।
দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জেসন সাঙ্ঘার ব্যাটে শুরুটা ভালো করেছিল হ্যারিকেন্স। ওয়ার্নারের বিদায়ে ভাঙে ৯৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে। ৩২ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৪৮ রান করেন থান্ডার্সের অধিনায়ক ওয়ার্নার। ৪২ বলে ৬৭ রান করেন জেসন সাঙ্ঘা। ২৬ রান আসে ওলিভার ডেভিসের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে ওয়েনের সেঞ্চুরি সহজ জয় এনে দেয় হোবার্টকে। ৪২ বলে ৬ চার ও ১১ ছক্কার ইনিংসে ম্যাচসেরাও হন মিচেল ওয়েন। ম্যাথু ওয়েড ১৭ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন।
বিদেশীদের নিয়েই 'শেষ ম্যাচ' খেলতে নামছে দুর্বার রাজশাহী
৩০ জানুয়ারি থেকে প্রথম বিভাগ লিগ, মার্চে প্রিমিয়ার লিগ
ওয়ানডে সিরিজের ব্যর্থতা টি-টোয়েন্টি দিয়ে ভুলতে চান জ্যোতিরা