ট্রাম্পের কড়া বার্তা, সহযোগিতা না করলে পরিণতি ভয়াবহ 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:০৬ পিএম

ক্ষমতায় ফেরার পর থেকে ডোনাল্ড ট্রাম্পকে বাণিজ্যের চেয়ে অবৈধ অভিবাসী দমনকে অগ্রাধিকার দিতে দেখা গেছে, যা তার অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। কিন্তু প্রথম বড় ধরনের শুল্ক হুমকি ঘোষণা করে ট্রাম্প তার মিত্র ও প্রতিদ্বন্দ্বীদের একইভাবে সতর্ক করতে চাইছেন যে, তারা যদি তার ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডায় সহযোগিতা না করে তাহলে পরিণতি হবে মারাত্মক।

আমেরিকার ‘সার্বভৌমত্ব’ রক্ষা এবং বিশ্বকে তার কর্তৃত্বকে ‘সম্মান’ করানোর জন্যই যে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

কলম্বিয়া যুক্তরাষ্ট্রে তার ‘সব অবৈধ অভিবাসী’কে ফিরিয়ে নিতে সম্মত হওয়ার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘আজকের ঘটনা বিশ্বকে স্পষ্ট করে দিয়েছে যে— আমেরিকা আবার সম্মানিত হবে।’

‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন এবং তিনি মনে করেন— বিশ্বের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রে তাদের অবৈধ নাগরিকদের বহিষ্কার মেনে নিতে সম্পূর্ণ সহযোগিতা করবে।’

কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, অভিবাসন নিয়ে তার নীতি তার পছন্দ নয়। এক্স-এর এক দীর্ঘ প্রতিক্রিয়ায় তিনি বলেন, ট্রাম্প লোভের কারণে মানব প্রজাতিকে নিশ্চিহ্ন করে দেবেন। মার্কিন প্রেসিডেন্টকে কলম্বিয়ানদের ‘নিকৃষ্ট জাতি’ হিসেবে বিবেচনা করার অভিযোগ করেন পেত্রো।

ট্রাম্প অর্থনৈতিক শক্তি ও ঔদ্ধত্য দেখানোর চেষ্টা করলে তিনিও পাল্টা লড়াই করবেন বলে হুঁশিয়ারি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত