দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা অমিত শাহর

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:০১ এএম

আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল বিজেপির। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশিমুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানান অমিত শাহ। দিল্লির নরেলা বিধানসভা আসনে জনসভায় নিজ বক্তব্য তিনি বলেন, বিজেপি তার সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। আগামী মাসের নির্বাচনে জয়ী হলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে বিজেপি। নির্বাচন ঘিরে বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত