বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস আবারও ব্র্যাক ব্যাংককে দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে। প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংককে ‘স্থিতিশীল’ আউটলুকের সঙ্গে ‘বি+’ রেটিং দিয়েছে।
ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং ব্র্যাক ব্যাংকের শক্তিশালী অবস্থানের ওপর আস্থা রেখে ‘স্থিতিশীল’ আউটলুকের সঙ্গে ব্যাংকটির ‘বি+’ ক্রেডিট রেটিং বজায় রেখেছে। এই রেটিংটি বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমতুল্য এবং এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস কর্তৃক রেট করা বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। বিজ্ঞপ্তি
