জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ নির্মাণ করতে চায়, যেখানে শোষণ মুক্ত বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ হবে। ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আমরা এখন নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা দেশে সুবিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। সেখানে ভাত কাপড় কাজের অভাব থাকবে না। জামায়াতে ইসলামীই পারে বাংলাদেশে ইসলামী কল্যাণকর রাষ্ট্র গঠন করতে।
গত রবিবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা ফুটবল মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, হিন্দুদের সম্পর্কে অপপ্রচার আছে, দেশের সাধারণ মানুষ মনে করে হিন্দু মানে নৌকায় ভোট দেয়, আওয়ামী লীগ করে। তাই হিন্দুদের প্রমাণ করতে হবে হিন্দু মানে আওয়ামী লীগ নয়, নৌকা নয়। হিন্দুদের মন্দির ভাঙা, জমি দখল, ঘের দখলে জামাত-শিবিরদের দোষ দেওয়া হয় কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না। একজন মুসলমান যেমন অধিকার ভোগ করবে তেমন হিন্দুরা সমান অধিকার ভোগ করবে।
ফ্যাসিস্ট হাসিনা তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করতে উঠে পড়ে লেগেছিলেন। ওনি আদালতের ওপর বন্দুক রেখে তা বাতিল করেছিলেন।আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করে সফল হয়েছি। এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা লড়েছি।
আলেমদের হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা তার কথিত ট্রাইবুনালে গোলাম আজম, দেলোয়ার হোসাইন সাঈদীসহ বহু আলেমকে হত্যা করা হয়েছিল। সেই আদালতে ৮০ বছরের বৃদ্ধরের কারাগারে ঢুকিয়ে তাদের হত্যা করা । আল্লাহ সাবাইকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। গত ৫ আগস্ট তিনি পালিয়ে ভারতে পাড়ি জমালেন। জামায়াতে ইসলামী সবসময় দেশের মর্যাদা অক্ষুন্ন রেখেছে। নারী অধিকার বিষয়ে তিনি বলেন নারীদের সমান অধিকার থাকবে।
‘জামায়াতের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে’ মন্তব্য করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। ফ্যাসিবাদের দোসররা জামায়াতে ইসলামীকে যেভাবে নির্মূল করতে চেয়েছিল, তাদের মুখেও এখন ফ্যাসিবাদের সেই গন্ধ পাওয়া যাচ্ছে। এই পথ সর্বনাশা পথ।
তিনি বলেন, ‘আসুন, আগস্টের মূল চেতনাকে ধারণ করে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বির্নিমাণে এগিয়ে যাই।’
