বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত ইউন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৪১ এএম

বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল। হঠাৎ করেই সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া সামরিক আইন জারির মধ্য দিয়ে বিদ্রোহের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটররা। জনগণ ও পার্লামেন্টের চাপে প্রায় ছয় ঘণ্টা পর সামরিক আইন তুলে নিলেও দক্ষিণ কোরিয়া গভীর রাজনৈতিক সংকটে পড়ে যায়।

দেশটির ইতিহাসে প্রেসিডেন্ট থাকাকালে অপরাধের দায়ে অভিযুক্ত প্রথম রাষ্ট্রপ্রধান হলেন ইউন। গত সপ্তাহে তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন।

বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত ইউনের সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড। তবে বিবিসি বলছে, ইউনকে সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত