সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:২৫ পিএম

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকায় সুড়ঙ্গ খুড়ে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। তবে ব্যাংকের নৈশপ্রহরী সিঁধ কাটার বিষয়টি টের পেয়ে গেলে ডাকাতরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হন। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে ডাকাতরা। তবে ব্যাংকটির একজন নাইট গার্ড বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতরা। ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

তবে এ বিষয়ে সোনালী ব্যাংকের দায়িত্বশীল কোনো কর্মকর্তা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত