৫ গোলের জয়ে ফেডারেশন কাপে গ্রুপ সেরা কিংস

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম

প্রিমিয়ার লিগে কদিন আগে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। চার দিনের মাথায় ফেডারেশন কাপের ম্যাচে মুখোমুখিতে সেই ওয়ান্ডারার্স একইভাবে নাস্তানাবুদ করে ৫-০ গোলের জয় তুলে নিয়েছে তারা। এই জয়ে গ্রুপ 'এ'-এর চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফায়ার্সে উঠেছে কিংস। 

কুমিল্লায় ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কিংস। ১৮ মিনিটে মিগুয়েল ও ৪০ মিনিটে সোহেল রানা করেন গোল দুটি। 

৫৫ মিনিটে ওয়ান্ডারার্সের আত্মঘাতী গোলে ব্যবধান দাড়ায় ৩-০। ৭০ থেকে ৭ মিনিটের মধ্যে আরো দুই গোল করে কিংস। গোল দুটি করেন মোহাম্মদ সোহেল রানা ও অধিনায়ক তপু বর্মন। 

মুন্সিগঞ্জে দিনের আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে গোল শূন্য ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। 

নতুন ফরম্যাট অনুযায়ী বসুন্ধরা কিংসকে কোয়ালিফায়ার্স-১ এ খেলতে হবে বি গ্রুপের সেরার সঙ্গে। সেই ম্যাচে যারা জিততে তারা উঠে যাবে ফাইনালে। আর ব্রাদার্স খেলবে প্রথম এলিমিনেটর। সেটা জিতলে তাদের সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার। আর দ্বিতীয় কোয়ালিফায়ারের জয় খেলবে ফাইনালে।

কোয়ালিফায়ার্সে কিংস ও প্রথম এলিমিনেটরে ব্রাদার্সের প্রতিপক্ষ কারা হবে, সেটা নিশ্চিত হবে ৩১ জানুয়ারি। বি গ্রুপ থেকে ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে রহমতগঞ্জ ও আবাহনী। বসুন্ধরা কিংস অ্যারেনায় এই দুই দলের মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে। অপর ম্যাচে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া মোহামেডানের প্রতিপক্ষ ফকিরেরপুল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত