৭ কবি-লেখক পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১২:৪২ এএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ পাচ্ছেন ৭ জন কবি ও লেখক। বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ পুরস্কার ঘোষণা করা হয়। এর আগে বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভায় তালিকা চূড়ান্ত করা হয়। 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালা'র চতুর্থ অধ্যায়, নবম ধারা অনুযায়ী নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা 'বাংলা একাডেমি নির্বাহী পরিষদ' সংরক্ষণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত