আমেরিকার বাংলা নাটক ফাঁদের প্রেমে

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০২:৪৯ পিএম

ভালোবাসা দিবস উপলক্ষে তানভীর তারেক এর রচনা ও পরিচালনায় আসছে নাটক ‘ফাঁদের প্রেমে’। নাটকটি আমেরিকা-কানাডা ভিত্তিক চ্যানেল এটিভি ইউএসএ’র ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে ১৪ ফেব্রুয়ারি প্রচার হবে। একই সাথে আশা মাল্টিমিডিয়া চ্যানেলে সারাবিশ্বের জন্য ইউটিউব প্রিমিয়ার করা হবে তার পরদিন।

রোমান্টিক থ্রিলারধর্মী এই নাটকের গল্প মূলত আমেরিকায় বাংলাদেশিদের ইমিগ্রেশন, প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি। নাটকটির একটি বিশেষ ধারাবর্ণনায় অংশ নিয়েছেন আরো একজন অভিনয়শিল্পী। 

‘ফাঁদের প্রেমে’ নাটকটির নির্মান প্রসঙ্গে পরিচালক তানভীর তারেক বলেন,‘যেহেতু দীর্ঘদিন গল্প-গদ্য লিখি, তাই নাটককে আমি মনে করি তার দৃশ্য বর্ণনা। প্রায় দেড়যুগেরও বেশি সময় আগে আমি জয়ন্ত চট্টোপাধ্যায়,অপূর্ব, নাদিয়াকে নিয়ে একটি নাটক নির্মান করেছিলাম। কাকতালীয়ভাবে সেটিও ছিল ভালোবাসা দিবসেরই নাটক। এবারেও নিজের লেখা ভালোবাসা দিবসের নাটক নিয়েই দর্শকের সামনে হাজির হচ্ছি। আশা করি দর্শকেরা নাটকের গল্পে এক ধরনের নতুনত্ব পাবেন।’

‘ফাঁদের প্রেমে’ নাটকে একটি রোমান্টিক গান থাকছে যার কথা, সুর ও কন্ঠ দিয়েছেন তানভীর তারেক। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন অভিজিৎ জিতু। নাটকটির আবহ সঙ্গীত করছেন রাজেশ মজুমদার। চিত্রগ্রহনে শাহনেওয়াজ হাসিব, সম্পাদনা করছেন এস এম তুষার। এটি আশা মাল্টিমিডিয়ার প্রথম প্রযোজনা।  

নাটকটি প্রসঙ্গে প্রযোজক আশা মাল্টিমিডিয়ার এশা রহমান বলেন,‘ফাঁদের প্রেমে নাটকটির মাধ্যমে আমরা যাত্রা শুরু করলাম। এরই ভেতরে আমরা চলচ্চিত্র নির্মানেরও ঘোষণা দিয়েছি। পাশাপাশি নিয়মিত নাটকের প্রযোজনা অব্যাহত থাকবে। আমরা চাই কোয়ালিটি প্রডাকশনের মাধ্যমে দর্শকদের বিনোদন ও সোস্যাল মেসেজ দিতে।’

ফাঁদের প্রেমে’ নাটকটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একাধিক লোকেশনে ধারণ করা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, লাক্স তারকা সিফাত তাহসিন, আকাশ রহমান, আনোয়ার হোসেন, শাহ আলম দুলাল, রুমা আলম, সৌরভ ইমাম, রাজসহ একাধিক অভিনয় 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত