চট্টগ্রামে ৪৭ রাউন্ড তাজা গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার এক বিশেষ অভিযানে ওই যুবকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. আব্দুস সাত্তার (২৪)।
জানা যায়, বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইম বাজারে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ ওই যুবককে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে ৪৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুস সাত্তার শীলকুপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মনকিরচর এলাকার পাড়ার মৃত বজল আহমেদের ছেলে।
অভিযানের ব্যাপারে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ আসামি মো. আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
সিজু বাহিনীর প্রধান ও আ. লীগ নেতা গ্রেপ্তার