ফরচুন বরিশালের হয়ে ফাহিম আশরাফ এবং রংপুর রাইডার্সের হয়ে খুশদিল শাহ এবার দারুণ মাতিয়েছেন বিপিএলে। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ভালো খেলে এবার চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় আসরে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছেন এ দুজন।
শুক্রবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে এবারের আসরে অনেকটা অনুমিতভাবেই ছিটকে গেছেন সাইম আইয়ুব। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ ফখর জামান।
চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান স্কোয়াড:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটকিপার), ফখর জামান, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আগা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিনশাহ আফ্রিদি
টানা ফাইনালে ভারত, সঙ্গী প্রোটিয়ারা
স্টিভেন স্মিথও কুসংস্কারে বিশ্বাস করেন!