আসন্ন রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

  • ২ মার্চ ধরে ঢাকার সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০ পিএম

চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান শুরুর সময় ২ মার্চ ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সূচি অনুযায়ী, দুই মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত পাঁচটা চার মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ছয়টা দুই মিনিট।

গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি চূড়ান্ত করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সূত্র সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।

দেশের অন্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলেও জানা গেছে। 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত