এবারের বিপিএলে ব্যাট হাতে হাতে গোনা যে কয়জন চমকে দিয়েছেন, তাদের একজন শামীম পাটোয়ারী। নিয়মিতই তিনি ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখছেন। গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে খেলেছেন ১২ বলে ৩টি করে ছক্কা-চারে ৩০ রানের ইনিংস। রংপুর রাইডার্সকে টপকে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চিটাগং।
ম্যাচটি ২৪ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন শামীম পাটোয়ারী। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, দক্ষিণ আফ্রিকার ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্সের কোনো প্রভাব তার ব্যাটিংয়ে আছে কিনা? জবাবে শামীম বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স বলতে, আমি ওর ব্যাটিংটা একটু ফলো করি বেশি। আমার অনেক ভালো লাগে স্পেশালি।'
চলতি বিপিএলে ১২ ম্যাচে ১৬১.২১ স্ট্রাইকরেটে ২৬৬ রান করেছেন শামীম। এর আগে এক বছর পর জাতীয় দলে ফিরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই শর বেশি স্ট্রাইক রেটে ৩৫ ও ২৭ রানের দুটি ইনিংস খেলেছিলেন। তাই জানতে চাওয়া হয়, নিজের ব্যাটিংয়ে ঠিক কী পরিবর্তন এনেছেন শামীম? তিনি বলেন, ‘পরিবর্তন বলতে তেমন কিছুই না। জাস্ট হেড পজিশন আর এলবোটা ঠিক করেছি।’
আগামী সোমবার প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। শামীমের আশা, ফাইনালে ওঠার জন্য তাঁর দলের দ্বিতীয় কোয়ালিফায়ারে যেতে হবে না, ‘আমরা অনেক আত্মবিশ্বাসী। দেখা যাক, কী হয়। অবশ্যই (এই জয়) হেল্প করবে। আমরা যেহেতু এই ম্যাচটা জিততে পেরেছি। একটু বাড়তি আত্মবিশ্বাস থাকবে।’
রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দিল এস্পানিওল
এবার পাকিস্তানের নামই ঠোটে আনলেন না রোহিত
২২০০ কোটি টাকায় লন্ডন স্পিরিট কিনলেন নাদেলা আর পিচাই