দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী সাদাদ রহমান মারা গেছেন গত ১৫ জানুয়ারি। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তনি সবসময় তার পাশে ছিলেন। স্বামী মারা যাওয়ার পর থেকে নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছেন তনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে তনি তার স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে কড়া বার্তা দিয়েছেন।
আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি বলেছেন, আমাকে আইনি পথে হাঁটতে বাধ্য করবেন না। আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামী সাদাদ রহমানের সঙ্গে একটি ছবি দিয়ে এ কথা বলেন তিনি।
তিনি তার স্ট্যাটাসে বলেন, দয়া করে আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট নিউজ, ভূয়া তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আমাকে আমার বাচ্চাদের নিয়ে শান্তিতে থাকতে দেন। ভালভাবে জীবন এবং ব্যাবসা পরিচালনার জন্য যত টুকু কাজ করা দরকার, আল্লাহর রহমতে পরিশ্রম করার সেই ধৈর্য এবং মানুষিকতা দুটোই আমার আছে, তাই আমার জীবন নিয়ে এত ভাবা বন্ধ করেন।
তিনি আরোও বলেন আমি সাদাদ রহমানের ওয়াইফ ছিলাম, আছি, শেষ দিন পর্যন্ত এই পরিচয়ে থাকবো।
ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের গণঅনশন