কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন, বাদ গেল নৌকা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র  মন্ত্রণালয়। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নতুন এ লোগোর মাঝে নৌকার প্রতীক সরিয়ে চাবির প্রতীক দেওয়া হয়েছে।

এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত