শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তিতুমীর শিক্ষার্থীদের হুঁশিয়ারি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৮ পিএম

তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই, আলটিমেটাম দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না- শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনতর শিক্ষার্থীরা।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এসব কথা জানান তিতুমীর কলেজের আন্দোলনরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল হামিদ।

তিনি বলেন, উপদেষ্টার আজকের বক্তব্য সম্পূর্ণ দ্বিচারিতা এবং আগের কথার সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সামনে আরও কঠোর আন্দোলন করা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা পঞ্চমদিনের মতো অনশন করছেন তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। এরইমধ্যে রানা আহমেদ নামে অনশনরত এক শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত