দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজিত গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার-২০২৪’-এর মূল পর্ব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই ফ্ল্যাগশিপ ইভেন্টের মাধ্যমে, জিপিএইচ তাদের চ্যানেল পার্টনারদের বার্ষিক পারফরম্যান্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা দিয়ে থাকে।
‘মহারাজ দরবার ২০২৪’-এ কোয়ান্টাম স্টিলের বাজারজাতকরণ, জিপিএইচ কোয়ান্টাম বি৬০০সি-আর ও বি৬০০ডি-আর-এর বাজার সম্প্রসারণ, বছরব্যাপী বিক্রয়ের ধারাবাহিক সাফল্য ধরে রাখা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৪ সালের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে চ্যানেল পার্টনারদের সম্মাননা দেওয়া হয়। জিপিএইচের ১৮৫ জন চ্যানেল পার্টনার এই ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে মহারাজ সম্মাননা এবং পরবর্তী সেরা ১০ জনকে মহাবীর সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি
