টিকে থাকতে রাসেল টিম ডেভিড হোল্ডার হেটমায়ারকে আনলো রংপুর-খুলনা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এলিমিনেটর ম্যাচে কিছুক্ষণ পরই মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। এই ম্যাচের জয়ী দলকে খেলতে হবে আসরের গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল, ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচের হেরে যাওয়া দলের বিপক্ষে, দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে। শিরোপার দৌড়ে টিকে থাকার এই লড়াইতে মাঠে নামার আছে নামী বিদেশী ক্রিকেটার এনে শক্তি বাড়িয়েছে দুই দলই।

রংপুর রাইডার্স ঘোষণা দিয়েছিল প্লে-অফে উঠলে ডেভিড ওয়ার্নার, সুনিল নারাইনের মত তারকা ক্রিকেটারদের নিয়ে আসার। তাদেরকে এখনো না পেলেও রংপুর পেয়েছে অস্ট্রেলিয়ার উইকেট-রক্ষক ব্যাটসম্যান টিম ডেভিডকে। সঙ্গে ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান জেমস ভিনস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম চাহিদাসম্পন্ন ক্রিকেটার আন্দ্রে রাসেলও চলে এসেছেন রংপুরের হয়ে খেলতে।

খুলনার কোচ তালহা জুবায়ের দল প্লে-অফে ওঠার পর বলেছিলেন 'বিগ গান'দের নিয়ে আসার কথা। খুলনায় যোগ দিয়েছেন দুই ক্যারিবিয়ান, পেস বোলিং অল-রাউন্ডার জেসন হোল্ডার ও ব্যাটসম্যান শিমরন হেটমায়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত