স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, লাশ ফেলা হয় হাতিরঝিলে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম

ঢাকায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে হাত-পা বেঁধে পাঁচজন মিলে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর মরদেহ ফেলে দেওয়া হয় হাতিরঝিলে। এ ঘটনায় জড়িত রবিন ও রাব্বি মৃধা নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৬ জানুয়ারি দুপুরে কিশোরীকে প্রেমের ফাঁদে পেলে মহাখালীর বাসায় নিয়ে যায় তারা। ওই বাসায় পাঁচজন মিলে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়। পরে বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় করে এনে লাশ ফেলে দেওয়া হয় হাতিরঝিলে।

পুলিশ আরও জানায়, আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী হাতিরঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে ১৯ জানুয়ারি একটি নিখোঁজ ডায়েরি এবং পরে ২৭ তারিখে মামলা করেন বাবা। তদন্তে নামে পুলিশ।

কিশোরীর মুঠোফোন নম্বরের সূত্র ধরে ৩০ জানুয়ারি রবিন ও রাব্বি মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। তারা ৫ জন মিলে মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত