নবীনগর

ছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদরাসার ছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগে আনোয়ার হুসাইন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ছাত্রের মা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন।

গ্রেপ্তার শিক্ষক আনোয়ার হুসাইন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর হিলফুল ফুজুল হাফিজিয়া মাদরাসার শিক্ষক। তিনি জেলার বিজয়নগর থানার রসুলপুর গ্রামের মো. তৌহিদুল হকের ছেলে।

জানা যায়, ৯ বছরের ওই শিশু শিক্ষার্থীকে শিক্ষক আনোয়ার দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছিল। এই অভিযোগে ভিত্তিতে নবীনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর মা জানান, আমার ছেলে ভয়ে এতদিন আমাদের কোনো কিছু বলে নাই। পরে জানতে পেরে শিক্ষক আনোয়ার হুসাইনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ করি।

নবীনগর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত শিক্ষক আনোয়ার হুসাইনকে গ্রেপ্তার করেছি। ইতিমধ্যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত