ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষ্ণুতাঁরা এলাকায় এ ঘটনা ঘটে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বিষ্ণুতাঁরা এলাকায় ওমর আলীর ছেলে মো. আজাদ (৫০) ও একই এলাকার মিছির আলীর ছেলে মো. আমানত (৫০)। আহতদের পরিচয় জানা যায়নি।
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘জমি সংক্রান্ত ঘটনায় আজাদ ও আমানত নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। আসামি গ্রেপ্তারে আমরা কাজ করছি।’
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ইজতেমার দ্বিতীয় ধাপে আরও ১ মুসল্লির মৃত্যু
মানহানির মামলায় ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মির বিচার শুরু