কোচ বাটলারের বিরুদ্ধে নারী ফুটবলারদের মুখোমুখি অবস্থানের মাঝেই খুন এবং ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফ চ্যাম্পিয়ন মাতসুশিমা সুমাইয়া। আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেইজে সুমাইয়া নিজেই জানিয়েছেন এই ভয়ানক তথ্য।
সুমাইয়া লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের একজন খেলোয়াড়। আন্তঃস্কুল পর্যায় থেকে শুরু করে মালদ্বীপে লিগ খেলা এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের যাত্রাপথে মিশ্র অভিজ্ঞতা হয়েছে। আমার এই পথ বেছে নেওয়ার কারণ হলো- যেসব বাবা-মা তাদের সন্তানদের শুধু পড়াশোনায় ডুবিয়ে রাখেন, তাদেরকে ফুটবলে উৎসাহ দেওয়া।’
সুমাইয়া লিখেছেন, ‘আমি দেখাতে চেয়েছিলাম যে আবেগ এবং নিষ্ঠা সমস্ত বাধা ভেঙে দিতে পারে। কিন্তু আজ, আমি এখানে অনুশোচনা নিয়ে বসে আছি যে - আমি আমার শিক্ষা, আমার পরিবার, আমার ঈদ, সবকিছু ত্যাগ করেছি এমন একটি দেশের সেবা করার জন্য, যারা আমাদের সংগ্রামের প্রশংসা করতে জানে না। ফুটবল খেলার জন্য আমি আমার বাবা-মায়ের সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে, আমার দেশ আমার পাশে থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন।’
শেষে সুমাইয়া লিখেছেন, ‘কেউই একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের কথা সত্যিই চিন্তা করে না। আমার এবং আমার সতীর্থরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, সেটা নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম যোগ্যতা আমার আছে। গত কয়েকদিন ধরে আমি খুন এবং ধর্ষণের অসংখ্য হুমকি পেয়েছি! এমন সব কথা শুনতে হচ্ছে যা কখনো কল্পনাও করিনি! এসব আমাকে ভেঙে দিয়েছে! আমি জানি না এই আঘাত থেকে সেরে উঠতে আমার কতক্ষণ লাগবে। তবে আমি মনে করি, কাউকে যেন তাদের স্বপ্ন পূরণের জন্য এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।’
ভারত-পাকিস্তান ও বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট শেষ
ফিলিস্তিনের সমর্থনে চাকরি হারানো সাংবাদিকদের পাশে উসমান খাজা
বাসচালকও জানেন- কোহলিকে আউট করার সহজ কৌশল