৪৫ হাজার বেতনে চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্যাশ এরিয়া, ব্রাঞ্চ অ্যান্ড সাব  ব্রাঞ্চ বিভাগ কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৪ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে পর্যাপ্ত জ্ঞান 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: প্রবেশন সময়কালে ৩৬,০০০ টাকা, সফলভাবে প্রবেশনকাল শেষ হলে মাসিক বেতন হবে ৪৫,০০০ টাকা। 
অন্যান্য সুবিধা: ব্যাংকের পিপল ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৫

×
সর্বশেষ সর্বাধিক পঠিত