কারাবন্দি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ চমেক হাসপাতালে ভর্তি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৮ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়।  

নিয়মিত চেকআপের জন্য তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন।

কারাগারের এই কর্মকর্তা জানান, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফকে চেকআপের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। তার পরীক্ষা নিরীক্ষার জন্য মূলত পাঠিয়েছি। এটি নিয়মিত ঘটনা।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত