দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক ফুটবলার খুরশিদ আলম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪২ পিএম

সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফুটবলার খুরশিদ আলম বাবুল। সম্প্রতি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে তার হৃদযন্ত্রে সাতটি ব্লক ধরা পড়ে। পরে সেখানকার ডাক্তারদের পরামর্শে তিনি ওপেন হার্ট সার্জারি করান। এখন তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন।

উল্লেখ্য, ফুটবলার খুরশিদ আলম বাবুল ৭০-৮০ দশকের মধ্যমাঠের খেলোয়ার ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু, ঢাকা আবাহনী, মোহামেডান ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কৃতি ফুটবলার তিনি।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত