চোখের তলায় কালি কেন পড়ছে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২ এএম

অনেকেরই চোখের তলায় কালি পড়ে। আর এই সমস্যা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়েন। ভাবতে পারেন কাজের চাপ, অবসাদ এবং ঘুম কম হওয়ার কারণেই হয়তো চোখের নিচে এমন কালি পড়ছে। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। প্রতিদিন হয়তো আপনি কাজল পরেন। তা থেকেও হতে পারে এই সমস্যা।

তাই মেকআপ করার আগে যেমন মুখ ভালো করে পরিষ্কার করতে হয়, তেমনই কাজল পরার আগেও চোখ এবং তার চার পাশ ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তারপর পরতে হবে কাজল। আবার, বাড়ি ফিরে এসে যতœ সহকারে তা তুলেও ফেলতে হবে। না হলে কিন্তু চোখের তলায় কালি পড়তে পারে।

কেন হয়

বাড়ি ফিরে কাজল ভালো করে তুললেন না। পরের দিন মুখ ধুলেন বটে, কিন্তু চোখের নিচে কাজলের অবশিষ্টাংশ লেগেই রইল। তাড়াহুড়াতে তার ওপরই আবার কাজল পেনসিল ঘষে নিলেন। ব্যস, বেলা হতে না হতেই গরমে, ঘামে কাজল গলে পড়তে আরম্ভ করল। চোখের তলায় থাকা কনসিলার, ফাউন্ডেশন বা পাউডারের সঙ্গে মাখামাখি হয়ে কালচে, ধূসর ছোপ পড়তেই পারে।

চোখ রগড়ানোর অভ্যাস থাকলে আরও বিপদ। কাজল পরা চোখ যদি ঘন ঘন রগড়াতে থাকেন, তা হলে চোখের তলায় কালি পড়তেই পারে। কাজল তোলার সময়ে রিমুভার ব্যবহার না করে পানি দিয়ে রগড়াতে থাকেন অনেকে। তাতেও কিন্তু কালচে ছোপ পড়তে পারে।

চর্মরোগ চিকিৎসকরা বলছেন, এ ছাড়া যদি ত্বকে ‘পেরি-অরবিটাল এগজিমা বা ‘ডার্মাটাইটিস’ থাকে, সে ক্ষেত্রেও চোখের চারপাশে কালচে ছোপ পড়তে পারে।

অনেক সময় নিম্নমানের কাজল ব্যবহার করলে। যা অল্পতেই ঘেমে লেপ্টে চোখের নিচের অংশ কালো হয়ে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত